মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ৬১৫২ জন শিক্ষার্থী, এতে উত্তির্ন হয়েছে ৩৩৮১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) পরীক্ষার ফলাফল প্রকাশ করে শিক্ষা বোর্ড।
ফুলবাড়ীয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এবার এসএসসিতে( মাধ্যমিক) ৪৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তির্ন হয়েছে ২৫০৬ জন শিক্ষার্থী,পাশের হার ৫৪.৩৬% । জিপিএ-৫, ২২৫ জন। দাখিলে অংশ নেওয়া ১৩৫৪ জনের মধ্যে উত্তির্ন ৭৩৭ জন,পাশের হার ৫৪.৪৩%। জিপিএ-৫, ০৬ জন এবং ভোকেশনাল শাখায় ১৮৮ জনের মধ্যে উত্তির্ন হয়েছে ১৩৮ জন পরীক্ষার্থী। পাশের হার ৭৩.৪০%। জিপিএ -৫, ০১ জন। এবারের ফলাফলে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী। জানা গেছে, উপজেলায় শতভাগ উত্তীর্নের তালিকায় রয়েছে ভবানীপুর নামাপাড়া খাতামুন্নাবীয়িন মহিলা দাখিল মাদ্রাসা। জিপিএ -৫ পেয়েছে ০৩ জন এবং বাবুগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা। জিপিএ -৫ পেয়েছে ০২ জন ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা