সভাপতি এস.কে. দোয়েল, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দীন
পঞ্চগড় রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে এস.কে. দোয়েল, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান
এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ জসিম উদ্দীন নির্বাচিত হয়েছেন। কমিটির অনুমোদন দেন সংগঠনের উপদেষ্টা ও পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্য মোঃ শহিদুল ইসলাম শাহিন।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মোহাম্মদ আলী ও মোঃ আনিসুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ প্রধান, আইনবিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ
আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র প্রধান, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রুবেল ইসলাম, প্রচার সম্পাদক সঞ্জু বণিক সৌরভ,
অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাকির আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ নুর ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বাসেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান আলী, দপ্তর সম্পাদক মোঃ তছলিম ইসলাম চিশতী এবং ক্রীড়া সম্পাদক মোঃ আবু তালেব।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ মাসুদুর রহমান, অর্জুন চন্দ্র, মোঃ শাকিল আহমেদ ও মোঃ হাবিবুর রহমান
নবগঠিত কমিটির সদস্যরা পঞ্চগড় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক। সংগঠনটির লক্ষ্য সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করা।
পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে সংগঠনটি কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবগঠিত কমিটির মাধ্যমে পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা