নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার দায় প্রশাসন এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন নাটোরের সংবাদকর্মীরা।
তাদের দাবী,সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। অথচ তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
সোমবার দুপুরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ,খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নাটোরে আয়োজিত এক মানববন্ধনে ওই দাবী করা হয়।
নাটোর শহরের কানাইখালি এলাকায় ওই মানববন্ধনের আয়োজন করে নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজ।
ওই মানববন্ধন চলাকালে অন্যানয়ের মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম,
রেজাউল করিম রেজা, পরিতোষ অধিকারী, সুফি সান্টু, আল মামুন, বুলবুল আহমেদ, নাজমুল হাসান, হালিম খান, মাহবুব হোসেন ও দেবাশীষ কুমার সরকার।
বক্তারা দাবী করেন,সত্য প্রকাশের জেরে সাহসী সাংবাদিক আলিফের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। এটা রাষ্ট্রের জন্যও অশনী সংকেত। এমন অবস্থা চলতে থাকলে সমাজের
দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের সাথে জড়িতরা আরো বেপরোয়া হয়ে উঠবে যা রাষ্ট্র ও সরকারকে বহির্বিশ্বে বিতর্কিত করবে।
এমন অবস্থায় দেশের স্থিতিশীলতা,আইনের শাসন ও সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অনতিবিলম্বে সাংবাদিক আলিফ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা