
মোঃ তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেছেন, বিগত বছরগুলোতে বগুড়ার মানুষ শুধু আঞ্চলিক পরিচয়ের কারণে চরম বৈষম্যের শিকার হয়েছে। আমরা সেই বিভক্ত সমাজ ভেঙে শান্তি ও উন্নয়নের নতুন ধারা ফিরিয়ে আনতে চাই।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আদমদীঘিতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাক্ষাৎকারে বলেন।
৩১ দফা বাস্তবায়ন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফাই হবে আগামী দিনের মূল অঙ্গীকার।
তিনি আক্ষেপ করে বলেন, “অতীতের সরকারগুলোর আমলে বগুড়ার তরুণরা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরিতে বৈষম্যের শিকার হয়েছে। আমি নির্বাচিত হলে মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করব।”এবং তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এ অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এলাকার রাস্তাঘাটসহ মৌলিক অবকাঠামোর তেমন কোনো উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আদমদীঘি ও দুপচাঁচিয়ার মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় আন্দোলন-সংগ্রামে রাজপথে রয়েছে এবং বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আদমদীঘি থানা বিএনপির সহ-সভাপতি মোঃ কামরুল হাসান মধু, আদমদীঘি পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম পিন্টু, থানা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুয়েল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার বর্মন।
এছাড়াও সান্তাহার পৌর ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক মতিউর রহমান টিটু, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


