
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
এক পর্যায়ে আন্দোলনকারীরা যমুনা থেকে সরে যেতে বাধ্য হয়। নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দফায় দফায় লাঠিচার্জ টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর একটার পর আন্দোলনকারীরা যমুনা এলাকা ছেড়ে শাহবাগের দিকে সরে যেতে বাধ্য হন।এ সময় কয়েকজন আন্দোলনকারী কে গ্রেফতার করেছে পুলিশ।
আন্দোলনকারী আব্দুল মালেক ও আব্দুর রহিম বলেন আমরা কোন বিশৃঙ্খলা করতেআসিনি আমাদের ন্যায্য দাবি জানাতে এখানে বসে ছিলাম সরকার আমাদের কথা শুনবে এই বিশ্বাস থেকে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমাদের ন্যায্য দাবি জানাতে এখানে বসে ছিলাম। সরকার আমাদের কথা শুনবে এই বিশ্বাস থেকে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল কিন্তু কোন আলোচনা ছাড়াই পুলিশ আমাদের পরে টিয়ারসেলআর গেনেট ছোড়া হল।
আরেক আন্দোলনকারী নাসিমা আক্তার বলেন আমরা রাষ্ট্রের কর্মচারী আজ আমাদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তাতে আমরা অপমানিত বোধ করছি।
দাবি জানাতে এলে যদি লাঞ্ছিতোরমুখে পড়তে হয় তাহলে কথা বলার জায়গাটা কোথায়। এর আগে বেলা ১১ টার দিকে তারা ঘোষণা দিয়ে যমুনা অভিমুখে মিছিল নিয়ে রওনা হন শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে প্রথম পুলিশের বাধার মুখে পড়তে হয়। যমুনা অভিমুখে মিছিল নিয়ে রওনা হন শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়তে হয়।
এবং পুলিশ তাদের জল কামান থেকে পানি ও লাঠিচার্জ করে ছত্র ভঙ্গ করে দেন। দুপুর বারোটার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ব্যাপকভাবে আন্দোলনকারীদের ধাওয়া দেয় এ সময় একাধিক টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এর ফলে আন্দোলনকারীরা আহত হন।

