ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বোরহানউদ্দিনে রাতের আঁধারে জমির মাটি কাটতে বাধা দেওয়ায় নারীর ওপর হামলা

প্রতিনিধির নাম
  • ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 2

বোরহানউদ্দিন, ভোলা প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের মুলাই পত্তন গ্রামে রাতের আঁধারে জোরপূর্বক জমির মাটি কাটতে বাধা দেওয়ায় নারীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে।
‎
‎অভিযুক্তদের মধ্যে রয়েছেন— শহিদ আইট্টা, নয়ন ও রুবেল। এছাড়াও তাদের সঙ্গে ভাড়াটিয়া ১৩–১৫ জন সন্ত্রাসী হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
‎
‎ভুক্তভোগী বিবি রাজিয়া (৪৮) জানান, শুক্রবার রাতে তার জমি থেকে জোরপূর্বক মাটি কাটার খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় অভিযুক্ত শহিদ আইট্টা, নয়ন ও রুবেলসহ তাদের সহযোগীরা ইউপি সদস্যের সামনেই তাকে মারধর করে এবং তার ব্যবহৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
‎
‎আরেক ভুক্তভোগী মরিয়ম (৪৫) জানান, সন্ধ্যার দিকে এক দফা মারামারির ঘটনা ঘটলেও রাতে তিনি সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ অভিযুক্তরা তার বসতঘরে হামলা চালায়। তিনি বারবার অনুরোধ করলেও তারা একটি লাঠি দিয়ে তার মাথা ও পিঠে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে তার ভাই এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
‎
‎এ ঘটনায় নারীসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগীরা জানান, উক্ত জমি নিয়ে স্থানীয়ভাবে একটি শালিসি চলমান থাকা সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটেছে।
‎
‎ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে রাতের আঁধারে জমির মাটি কাটতে বাধা দেওয়ায় নারীর ওপর হামলা

০৪:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬