
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে ২ শিশু সন্তান ও তাদের বাবা মার মরা দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা শিশির সন্তানদের হত্যার পর বাবা-মা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুর একটার দিকে ওপদাবিহারী ক্যাম্পের বি ব্লক থেকে তাদের মরা দেহ উদ্ধার করা হয়। নিহত হলেনমোঃ মাসুম বয়স ৩৫।
তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি বস ৩০। চার বছর বয়সী ছেলে মিনহাজ ও দুই বছর বয়সী ছেলে আসাদ। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায় আজ সকাল আটটা থেকে দুপুর ১২ টার মধ্যে কোন এক সময় তাদের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলেছেন নিহত দম্পতি বিহারী ক্যাম্পে একটি তিন সেটে বাসা ভাড়া নিয়ে থাকতেন। স্বামী রিকশাচালক এবং স্ত্রী বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এ পরিবারে বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল প্রতিদিন কেউ না কেউ ঋণের কিস্তিজন্য বাসায় আসতো কোন উপায় না পেয়ে পরিবারের শিশুদের নিয়ে স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পল্লবী থানা ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক এ এস আই সাইন আলম বলেন খবর পেয়ে পুলিশে গিয়ে তাদের মরদেহ গুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এরপরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

