সিলেট বিভাগীয় প্রতিনিধিমো,মোজাম্মিল আলী
সদর উপজেলার ৩নং খাদিম নগরের সাহেবের বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। আজকের নির্বাচনী সভার সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী। এসময় সিলেট-১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সভা অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তিনি বলেন নির্বাচিত হলে সিলেটের কর্মসংস্থান সৃষ্টি, মানবিক উন্নয়ন এবং তিনি সিলেটকে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবেন
কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এইচএসসি সাথে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে, মিল ফ্যাক্টরি স্থাপন এবং পর্যটন শিল্পের আধুনিকায়নের পরিকল্পনার কথা উল্লেখ করেন। বেকার তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, সদর উপজেলার ৭টি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের জন্য প্রতিশ্রুতি দেন, কৃষি, পানি সেচ সেগুলোর বাস্তবসম্মত সমাধান ও উন্নয়ন পরিকল্পনা করেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের মানুষের প্রত্যাশা পূরণে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে একটি নিরাপদ, উন্নত ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির চেয়ারম্যানের প্রতিশ্রুতিতে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আরো বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ও ৩নং খাদিম নগর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী জায়েদ আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির মহিলা দলের নেত্রী সায়রা বেগম, আরো উপস্থিত ছিলেন বিএনপি ছাত্রদল যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: নাজমুল হক ভূইয়া
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৩ লোকালয় বার্তা