শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট বিভাগের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে প্রায় দেড় কুটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সিলেট বিভাগীয় প্রতিনিধি, মোঃ মোজাম্মিল আলী

 

সিলেট বিভাগের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ বিজিবির পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাচালানি মাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী চোরাই পণ্যের মধ্যে কাপড়, খাবার, প্রসাধনী সহ সব কিছুই রয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সংগ্রাম, ডিবির হাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ ও বাংলাবাজার বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু ও মহিষ, শাড়ি, কমলা, চিনি, জিরা, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপ জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই সময়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানসিল্ক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ, শাড়ি, বডি লোশন, অলিভ অয়েল, চকলেট, ও সিগারেট জব্দ করেছে বলে দাবি করা হয়েছে।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকার। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে,। তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন