
সিলেট বিভাগীয় প্রতিনিধি,মোঃ মোজাম্মিল আলী
শুক্রবার ৩০ জানুয়ারি রাত ৮টার দিকে হঠাৎ করে হাসপাতালের চতুর্থ তলার ২৩ নং ওয়ার্ডের শিশু সার্জারিতে একটি অংশে আগুনের সূত্র দেখা যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রোগী, তাদের স্বজন এবং চিকিৎসকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝে অনেকেই রুগীদের নিয়ে নিরাপদ স্থানে সরে যান। পরে হাসপাতালের রোগী সহ সবাই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য ওই তলায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার কিছু অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে নিয়ন্ত্রণে আনেন। পরে হাসপাতালে নিরাপত্তায় আনসার সদস্য বাড়িয়ে দেওয়া হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি।

