শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

শ্রী শ্রী শ্যামা পূজা’র ৩২তম বর্ষ উপলক্ষ্যে মিলনবাগ পূজা উদযাপন কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ সাহা বিশু বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের মিলনবাগ পূজা উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত হলো ‘শ্রী শ্রী শ্যামা পূজা’র ৩২তম বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান। এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনবাগ পজাযাপন কমিটি ও মিলনবাগ আবাসিক উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মানিক লাল সাহা, যিনি মিলনবাগ পূজা উদযাপন কমিটি ও মিলনবাগ আবাসিক উন্নয়ন কমিটি- উভয়েরই সভাপতি। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উৎপল ভৌমিক, সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফন্ট, ময়মনসিংহ মহানগর, কোষাধ্যক্ষ, মিশনবাগ পূজা উদযাপন কমিটি এবং সাংগঠনিক সম্পাদক, মিলনবাগ আবাসিক উন্নয়ন কমিটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ওয়াহাব আকন্দ, সহসাংগঠনিক কেন্দ্রীয় কমিটি, বিএনপি এবং জোহী জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর। তিনি তার বক্তব্যে বলেন, শ্যামা পূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মিলন ও সম্প্রীতির উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এই উৎসব আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান আহম্মেদ, সভাপতি, ৬নং ওয়ার্ড, ময়মনসিংহ। তিনি পূজার এই ৩২তম বর্ষপূর্তিতে মিলনবাগ পূজা উদযাপন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অভ্যর্থনায় ছিলেন গৌতম ভৌমিক, সাদেক দিলাম, তাজিনমান সিরিজয়, জনাব এনামুল করিম (উন্নয়ন কমিটে) এবং জনাব আব্দুল আওয়াল (কোষাধ্যক্ষ), মিলনবাগ আরালিও উন্নয়ন কমিটি-সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং দেবী শ্যামার কাছে সকলের কল্যাণ কামনা করেন। গভীর রাত পর্যন্ত ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ চলে। এই বর্ণাঢ্য আয়োজনে এলাকার সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য মিলনবাগ পূজা উদযাপন কমিটি প্রশংসিত হয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন