রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

শিবগঞ্জ দেউলী ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

রাব্বী হাসান সুমন শিবগঞ্জ (বগুড়া) ষ্টাফ রিপোর্টার

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ শুক্রবার (১৮ জুলাই) নবায়ন কার্যক্রম বিকেলে লক্ষিকোলা সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহাদী হাসান তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি মোতাসিন বিল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম ওয়াদুদ, যুবদলের সভাপতি শাহিনুর মাস্টার, সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম সাজু, যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক নুর আলম, দেউলী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সভাপতি হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান হাবিব, বন্দর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রাব্বী, ছাত্রদল নেতা রাফিউল রমজান, রমজান আলী প্রমুখ।

সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন