শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের কলস মার্কার পক্ষে গনসংযোগ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের কলস প্রতিকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টুর নেতৃত্বে লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় কলস প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সাবেক কমিশনার মোঃ জিল্লুর রহমান, বিএনপি নেতা সৈয়দ শাহ আলম, আবু সালেহ মোহাম্মদ সাইদসহ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন