শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা “গণতন্ত্রের মা” সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।

তারই অংশ হিসেবে লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মল্লিকের উদ্যোগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বাদ জুম্মায় লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মশাঘুনি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকতার হোসেন মোল্লা, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আশিকুর রহমান স্বপন, লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ ফরিদ হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মল্লিক, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মশাঘুনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জাফর আহমেদ।

লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মল্লিক বলেন কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় লোহাগড়াতে আমরা এ দোয়া মাহফিল করেছি। বিএনপির বিশাল এ বিজয়ে আমাদের অবিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কোথাও কোন প্রকার আনন্দ মিছিল বা সভা সমাবেশ না করে মসজিদে মসজিদে এ দোয়া মাহফিল করেছি।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন