মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে আব্দুল হালিম টিপু ওরফে লম্বা টিপু (৪২) নামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় মৌলভীবাজার সদর মডেল থানা শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোশাহিদ কামালের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ জেলার সদর থানার রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি টিপুকে গ্রেফতার করা হয়। মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, গ্রেফতারকৃত টিপু মৌলভীবাজার সদর থানার ২০২০ সালের একটি হত্যা মামলার পলাতক আসামি। সে মৌলভীবাজার সদর উপজেলার দাউদপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: নাজমুল হক ভূইয়া
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৩ লোকালয় বার্তা