মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়ো দশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন নতুন ভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটু সুক্ষ্ম কারচুপির চেষ্টা করছে। আমরা জনগন যে কোন ষড়যন্ত চক্রান্ত হতে দিবে না। জনগন সর্তক আছে। আমরা এইটু বলতে চাই দীর্ঘদিন পর মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। দিনের ভোট রাতে হয়েছে এবং ভোট ব্যাবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। মানুষ চায় আর কোন ষড়যন্ত চক্রান্ত বাংলাদেশে না হয়।কারচুপির যে ষড়যন্ত্র বাংলাদেশর জনগন রুখে দিবে তিনি আজ সোমবার নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৯ টি ওর্য়াডে নির্বাচনী প্রচারনায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, হাফিজুর রহমান হাফিজ,স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: নাজমুল হক ভূইয়া
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৩ লোকালয় বার্তা