বিশেষ প্রতিনিধ বিশ্বনাথ সাহা বিশু,ময়মনসিংহ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। অভিযানে চিহ্নিত হয়েছে মাদক সংশ্লিষ্ট একাধিক আসামি। বুধবার (১৬ জুলাই) রাতে নগরীর দিগার কান্দা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সুদৃঢ় দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিম রাতভর এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল নাগাদ উদ্ধার করা হয় ভারতীয় ৩০২ বোতল বিদেশি মদ এবং একটি প্রাইভেটকার। ঘটনাস্থল থেকে সরাসরি কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ‘‘এটি একটি বড় সাফল্য। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’
এদিকে এই অভিযানে ময়মনসিংহ জেলা পুলিশের ভূমিকা এলাকাবাসীর মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। মাদকবিরোধী অভিযানে এ ধরনের সাফল্যকে জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন সচেতন মহল।
পুলিশ জানিয়েছে, অভিযান এখনো চলমান এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: নাজমুল হক ভূইয়া
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৩ লোকালয় বার্তা