শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফুলবাড়িয়া দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে বরুকা বাজারে বিশাল নির্বাচনি প্রচারণা মিছিল

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে বিশাল মিছিল করেছে বালিয়ান ইউনিয়ন বরুকা বাজারে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার পর বালিয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে বরুকা পুরাতন বাজার জামায়াতের নির্বাচনী অফিস কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরুকা উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় বরুকা বাজারের জননপথ।
মিছিলের নেতৃত্ব দেন উপজেলা নায়েবে আমীর মোঃ গোলাম মোস্তফা ও ১০ দলীয় জোটের সমন্বয়কারী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটিতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে এমপি ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সমর্থনকারীরা স্লোগানে মুখরিত করে তুলে।
এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী সমর্থক বাদ মাগরিব জামায়াতের কার্যালয়ে উপস্থিত হন। মিছিল শেষে নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত আলোচনা সভা করে সমাবেশ সমাপ্তি করেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মোঃ গোলাম মোস্তফা, জামায়াত নেতা (অবঃ) সুপার আলহাজ্ব মাওলানা আলী আকবর, উপজেলা এনপিপির আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মনজু,খেলাফত মজলিসের আমীর মোঃ রফিকুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহিদুর রহমান সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী দিনে ফুলবাড়ীয়ার মানুষকে সাথে নিয়ে উন্নত ও সমৃদ্ধ উপজেলা গঠন করা হবে। দাঁড়িপাল্লার বিজয়ে সকল ষড়যন্ত্র ভেসে যাবে। এবং দাঁড়িপাল্লার বিজয় হলে বিজয়ী হবে জনগণের, এ বিজয় হবে আধিপত্যবাদ, চাঁদাবাজ ও সম্পদ লুঠেরাদের বিরুদ্ধে জনগণের বিজয়। এবং দেশের পরিবর্তনের স্বার্থে হা ভোট প্রার্থনা করেন।

এছাড়াও বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম বাজারে ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের দাঁড়িপাল্লা প্রতিককে বিজয়ী করতে নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন