
মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া,
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা টাকার জন্য চাচী আয়েশাকে খাতুনকে (৪০) ছু’রিকাঘাত করে হ’ত্যা করেছে ভাতিজা তৌহিদ হোসেন (১৮)।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে তৌহিদ হোসেন।
এলাকাবাসী ও পুলিশে সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুই শিশুর মাঝে ১০ টাকা পাওনা নিয়ে ঝগড়ার ঘটনা বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে নি’হতের ভাসুরের ছেলে তোহিদ তাঁর হাতে থাকা ধারালো ছু’রি দিয়ে চাচীকে এলোপাথারী আ’ঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচী মা’রা যায়। এই নিয়ে এলাকায় শোকের ছায়া, আকাশ-বাতাস কান্নায় ভারি হয়ে উঠেছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, হ’ত্যায় জড়িত অভিযুক্তকে আ’টক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

