
মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে ধানের শীষের প্রার্থী আখতারুল আলম ফারুক এর পক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে সোমবার ৯ ফেব্রুয়ারী দুপুরে ফুলবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের আন্ধারিয়াপাড়া, গুনি পাড়া,রফিকের মোড় সহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
ফুলবাড়িয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিদিন তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং লিফলেট বিতরণ করছেন।
প্রচারণা চলাকালীন অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছে। আখতারুল আলম ফারুকের পক্ষে এই গণজোয়ার ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষের এই প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নিচ্ছেন।

