মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাজ আলী তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ১ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩ ডিসেম্বর) রাতে আন্ধারিয়াপাড়া মোড়ের পূর্ব পাশে রাধাকানাই চৌরঙ্গী পাড় এলাকার মাদরাসা সংলগ্ন স্থানে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকের সন্তানকে আদর্শ ও সুনাগরিক হিসেবে তৈরী করতে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এ ধরনের প্রতিষ্ঠান সামাজিক শৃংখলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
জনসাধারণের ঐক্যবদ্ধ দাবীর প্রেক্ষিতে নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হয়েছেন দাবি করে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সুযোগ পেলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদরাসা সহ সার্বিক অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ফুলবাড়ীয়াকে আধুনিক, সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে নির্মাণ করা হবে।
ওয়াজ মাহফিলের সভাপতিত্বে করেন আহলে হাদিস কেন্দ্রীয় মারকাজ মসজিদের সভাপতি আলহাজ্ব খন্দকার মাহতাব জামান। এতে প্রধান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দুই সন্তান আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা বক্তারা।
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: নাজমুল হক ভূইয়া
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৩ লোকালয় বার্তা