শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামকে প্রত্যাখ্যান করবে,নাটোরে দুলু

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার,

 

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন যেখানে দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী আমাদের নবী করীম মুহাম্মদ (সাঃ) ইসলামে উল্লেখ করেছেন উনি নিজেও আমাদের মা দেরকে মেয়ে দেরকে সম্মানিত করেছেন দুঃখজনক হলেও সত্য আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামায়াতের আমির যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক। আজকে সারা দেশে নারী সমাজ ফুসে উঠেছে বিক্ষুবতো হয়ে উঠছে কারণ তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামকে প্রত্যাখ্যান করবে আমি মনে করি

তিনি আজ বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেল ঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচারনায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন