শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি জোট প্রার্থী। জনাব মনির হোসাইন কাসেমী ৩ নং ওয়ার্ড নবীনগর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

 

 

২৬ জানুয়ারি এসারনামাজের পর। ফতুল্লা থানা আওতাধীন এনায়েত নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নবীনগর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শরিক দলের নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি পদপ্রার্থী জনাব মুফতি মনির হোসাইন কাসেমী। উক্ত অনুষ্ঠানে। সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি জনাব আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানার বিএনপি’র সভাপতি জনাব টিটু আহমেদ। এবং সাধারণ সম্পাদক এডভোকেট বারি। আরো উপস্থিত ছিলেন ১৭ বছরের নির্যাতিত জেল জুলুম যার পরে চলেছে স্টিম রোলার যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি বারবার কারা বরণ করেছেন তিনি হলেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মশিউর রহমান রনি ভাই। এবং মূল দল যুবদল ছাত্রদল সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী এবং এলাকার জনসাধারণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চার আসনের বিএনপি’র শরিক দলের মনির হোসাইন কাসেমী। তিনি বলেন খেজুর গাছ মানে ধানের শীষ। আপনারা যদি খেজুর গাছ মার্কায় ভোট দিন সেটা হবে ধানের শীষে ভোট দেওয়া। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির জয়লাভ করলে সেটা হবে আমাদের জয়।। তাই এলাকার জনসাধারণের কাছে তিনি বলেন আপনারা বারো তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়লাভ করলে এটা আমার জয় নয় এটা হবে আপনাদের জয়।। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি সুখে-দুখে আপনাদের পাশে থাকব। আমি তো আপনাদের কারো ভাই কারো ঘরের ছেলে সে হিসেবে আপনাদের কাছে আমার একটি ভোট চাওয়ার অধিকার আছে আমি আশা করি আপনারা আমাকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ সময় তিনি আরো বলেন খেজুর গাছ মানেই হল ধানের শীষ খেজুর গাছ আর ধানের শীষের ভিতরে কোন পার্থক্য নেই। এ সময় এলাকায় এক জনসমুদ্রে পরিণত হয়। পরবর্তীতে তিনি পায়ে হেঁটে এলাকার প্রতিটা লোকের সাথে দেখা করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। এবং বলেন আপনারা আমাকে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ সেই জয় হবে বিএনপি’র। তাই আপনারা দীর্ঘ ১৭ বছর জেল জুলুম সহ্য করেছেন এর জন্য আপনাদের পাশে থেকে যাতে কাজ করে যেতে পারি সেই দোয়া আপনারা করবেন। পরিশেষেতিনি সবাইকে স্বতঃস্পূর্ত ভাবে ১২তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিয়েজয়যুক্ত করবেন এটা আপনাদের কাছে আমার দাবি।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন