
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জ চার আসনের বিএনপি শরীক দলের মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমীর খেজুর গাছ মার্কার নির্বাচনী মিছিল করেন ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ। তারা ফতুল্লা থানা আওতাধীন এনায়েত নগর ইউনিয়ন তিন নং ওয়ার্ড নবীনগরের বিভিন্ন সড়কে নির্বাচনী মিছিল ও খেজুর গাছের পক্ষে ভোট চান। আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিনটার দিকে এই নির্বাচনী মিছিল বের হয়।
পরিশেষে নবীনগরের সকল সড়ক ঘুরে নির্বাচন অফিসে এসে নির্বাচনী অফিসে এসে মিছিলের সমাপ্তি করেন। এবং মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কৃষক দলের ইউনিয়নের নেতা জনাব মিলন হোসেন। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যেহেতু নারায়ণগঞ্জ ৪ আসনে মনির হোসাইনকাসেমী কে মনোনয়ন দিয়েছেন তাই আমরা শহীদ জিয়ার সৈনিক খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক সেই অর্থে বিএনপি থেকে যখন মনির হোসাইন কাসেমী কে মনোনয়ন দিয়েছেন আমরা স্বতঃস্ফূর্তভাবে খেজুর গাছ মার্কার পক্ষে কাজ করে যাচ্ছি এবং যাব।
এবং তিনি বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারি যার যার এলাকার ভোটারদের নিয়ে সকাল বেলায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবার জন্য নিয়ে যাবেন। আপনারা মনে রাখবেন খেজুর গাছ মানে ধানের শীষ খেজুর গাছ জয়লাভ করলে সেই জয় হবে ধানের শীষের। তাই আমরা খেজুর গাছ পক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আশা করছি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে খেজুর গাছ মার্কার জয় হবে। এই জয় এলাকার জনগণের জয় এই জয় ধানের শীষের জয় এই জয় জনাব তারেক রহমানের জয় এবং বিএনপি’র জয়। এ সময় আরো উপস্থিত ছিলেন।
৩ নং ওয়ার্ড নবীনগরের কৃষক দলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ নাজমুল হোসাইন। মোহাম্মদ খোকন মিয়া।
মোঃপাভেল। মোহাম্মদ আকাশ। সহ ওয়ার্ডের কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের একটাই দাবি খেজুর গাছের জয় মানে ধানের শীষের জয় ইনশাআল্লাহ ১২ই ফেব্রুয়ারি জনগণ যেভাবে সাড়া দিয়েছেন ইনশাআল্লাহ খেজুর গাছ বিপুল ভোটে জয়লাভ করবেন।

