
নবীগঞ্জ প্রতিনিধি,মোঃআলমগীর মিয়া
নবীগঞ্জে দিনারপুর কলেজের শিক্ষক তনুজ রায়ের বিশেষ আয়োজনে এক প্রাণবন্ত প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন পর্যায়ের গুণীজন, শিক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতে এই আয়োজনটি এক মিলন মেলায় পরিণত হয়। উক্ত প্রীতি আড্ডায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, কবি ও সাহিত্যিক আবুল কালাম ছোটন। এছাড়াও উপস্থিত ছিলেন শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক শাহ ছালিক মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফুল মিয়া,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম, বজলু, সাধারণ সম্পাদক আবুল খয়ের কায়েদ, আউশকান্দি র. প কলেজের অধ্যক্ষ ইকবাল, হোমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক তাপস আর্চায্য,কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জনতা ব্যাংক কর্মকর্তা শুভাশিষ চক্রবর্তী,সাইফুর রহমান খান, কাঞ্চন বনিক, ফয়জুর রব ফনি, পলাশ বনিক, সাবেক প্রধান শিক্ষক হারুন মিয়া, ইউপি সদস্য জায়েদ আহমদ চৌধুরী,প্রভাষক আলী আমজাদ,প্রনয় কান্তি দত্ত,জিয়াউল হক সাজু, আব্বাস আলী,সাংবাদিক জালাল উদ্দিন রুমি, এম এ মুহিত, মুজিবুর রহমান, মোঃ হাসান চৌধুরী, সাগর আহমেদ , প্রভাষক আলী আমজাদ, প্রনয় কান্তি দত্ত,মিজবা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমাজ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজক তনুজ রায়ের সঞ্চালনায় আড্ডায় আগত অতিথিরা এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সাহিত্য এবং সমাজ সেবা মূলক কর্মকাণ্ড নিয়ে খোলা মেলা আলোচনা করেন। ঘরোয়া ও আন্তরিক এই পরিবেশে বক্তারা তনুজ রায়ের এই চমৎকার উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সামাজিক মিলন মেলা গুণীজনদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে। স্মৃতিচারণ ও আলাপ-চারিতার মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে
