শরিফুজ্জামান, নড়াইল
নড়াইল-২ আসনে (সদরের একাংশ ও সমগ্র লোহাগড়া) বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লোহাগড়ার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কামরুজ্জামান কচির আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
হাজার হাজার মানুষের অংশগ্রহণে গণমিছিলটি লক্ষ্মীপাশা ও লোহাগড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলা মুন্সীর মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
পরে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা ইন্জিনিয়ার তাইবুল হাসানের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজর (অব:) মনজুরুল ইসলাম প্রিন্স , বিএনপি নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কামরুজ্জামান কচি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনিসহ প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হিমায়েত হোসেন, সহ-সভাপতি মোঃ সাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা বিশ্বাস মেহেদী হোসেন, এনামুল কবীর চন্দন, লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহীন বিপ্লব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, লোহাগড়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা মোঃ আকিদুল ইসলাম, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মল্লিক, যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সহ প্রমুখ।এছাড়া পথসভায় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নড়াইল -২ আসনে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তখন আমি আমার নিজের ভোটটি দিতে পারি নাই। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আবারও আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন। ধানের শীষ প্রতিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ধানের শীষ প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, ধানের শীষ প্রতিক দেশনায়ক তারেক রহমানের, ধানের শীষ প্রতিক নড়াইল বাসির। তাই নড়াইল বাসীর নিকট আমার আকুল আবেদন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শিষকে বিজয় করে তারেক রহমানকে এই আসনটি উপহার দিবেন এই আশা আপনাদের কাছে।
আমাকে এমপি হিসেবে বিজয়ী করতে পারলে নড়াইলে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করব, নড়াইল সদর হাসপাতালকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করবো , নড়াইলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করব, মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবো, কালনা থেকে নড়াইল পর্যন্ত ২ লেনের রাস্তাটি চার লেনে উন্নীত করব, বেকার সমস্যা সমাধান করবো, বেকার যুবকদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই এবং সকলের দোয়া চাই।
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: নাজমুল হক ভূইয়া
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৩ লোকালয় বার্তা