শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল - ২ আসনে লোহাগড়া উপজেলা বিএনপির আয়োজনে ১২ টি ইউনিয়নের নেতা-কর্মীদের অংশগ্রহণে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় লোহাগড়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ হিমায়েত হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সহ -সভাপতি মোঃ সাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজার রহমান,নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবু হায়াত সাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামান, বিএনপি নেতা রন্জু বিশ্বাস, মোঃ ডাবলু মোল্লা,শামসুল হক আজাদ, জিকাত সরদার, আজম মৃধা, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা আকিদুল ইসলাম, কৃষকদল নেতা মেজবাহ উদ্দিন পারভেজ, যুবদল নেতা শফিক তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমি, মোঃ সাইফুল ইসলাম মল্লিক, লোহাগড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক নাদিম জামান মাহিন, ছাত্র নেতা শিকদার সাজ্জাদ হোসেন, কাজী নাঈম হোসেন সহ প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতারা নির্বাচন পরিচালনার দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন ধানের শীষকে বিজয়ী করার জন্য।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারলে তাহলে নড়াইল- ২ আসনে ছোট-বড় সকল রাস্তা ঘাট নির্মাণ ও সংস্কার করা হবে। কালনা- নড়াইল প্রধান সড়কটি ফোর লেনে উন্নীত করা হবে, এছাড়া স্কুল -কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করা হবে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: নাজমুল হক ভূইয়া
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৩ লোকালয় বার্তা