মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে বিজয়ী করার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এবং গণভোটে হ্যাঁ জয় যুক্ত করতে মিছিল করেছে সাধারণ জনতা।
রবিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার পরে মিছিলটি ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশ গ্রহণকারীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মোঃ আলাউদ্দিন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান,ইউনিয়ন আমীর মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল বারেক,শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী শুরুজ্জামান, মোস্তাফিজুর রহমান রানা, আব্দুল জলিল,
একই দিন বাদ আসর ফুলবাড়িয়া পৌর বাজারে দাঁড়িপাল্লার ভোট চেয়ে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে প্রধান প্রধান সড়কে গণসংযোগ ও ভোটারের সাথে মতবিনিময় করেন।
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: নাজমুল হক ভূইয়া
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৩ লোকালয় বার্তা