শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দির্ঘদিন পর আমি নানির বাড়ি দিনাজপুরে এসেছি। এটা আমার নানীর বাড়ী এলাকা নানির বাড়িতে এসে খুব ভাল আছি। আপনারা কেমন আছেন।ঐতিহাসিক জনসভায় দেশনায়ক তারেক রহমান

মোঃ সেলিম রেজা শামিম (স্টাফ রিপোর্টার)

 

শনিবার ৭ ফেব্রয়ারী দিনাজপুরের বিরামপুর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে লক্ষ লক্ষ জনতার মাঝে ঐতিহাসিক জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেন আমি আজ অনেক ভালো আছি। কারণ,দির্ঘ কয়েক বছর পর আমি আমার নানি বাড়ি দিনাজপুরে এসেছি। এটা আমার নানা-নানির দেশ। আপনারা সবাই কেমন আছেন।

দিনাজপুর শুধু জেলাই নয়, এটি বাংলাদেশের অন্যতম লিচুর জন্য বিখ্যাত জেলা দিনাজপুর। তাছাড়া রবি শস্যভাণ্ডার। কাটারি ধানের জন্য ও বিখ্যাত এই জেলা। আমাদের নির্বাচনী প্রতীকও ধানের শীষ। ধানের শীষে ভোট দিয়ে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে হবে।

ঐতিহাসিক জনসভাকে সাফল্য মন্ডিত করার লক্ষে সকাল থেকেই হাকিমপুর বিরামপুর নবাবগন্জ, ঘোড়াঘাট সহ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল সহ বি এন পি ও বি এন পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দরা মিছিলের বিশাল বহর নিয়ে ঐতিহাসিক জনসভায় আসেন।

দেশনায়ক তারেক রহমান আগমনে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।বিগত সরকার আমলে উত্তরবঙ্গের এই দিনাজপুরে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনী। শিক্ষা প্রতিষ্ঠান,, স্বাস্থ্য সেবা কোন উন্নয়ন হয়নি।এখানকার মানুষ আজও বেকারত্বে সংখ্যা বেশি বেড়ে গেছে।

বিএনপি ক্ষমতায় কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। আধুনিক কৃষি ব্যবস্থা চালু করবো এবং এখানকার বিখ্যাত লিচু গুলোকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তুলবো।

তিনি বলেন, দিনাজপুর শুধু লিচুই নয়, কাটারি ধান সহ বিভিন্ন ধান, রবিশস্য যাতে আর ও ভাবে উন্নয়নের দিগে যায় সেই দিগে কৃষকদের বিনা মুল্য কৃষি সার সহ বিভিন্ন কৃষি উপকরন দেওয়া হবে।স্বাস্হ্য খাতে উন্নয়ন আনতে হবে। এই দিনাজপুর জেলাকে উন্নয়ন আনতে হলে আগামী ১২ তারিখে ধাঁনের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে এই জেলার মানুষের ভাগ্যের মান পরিবর্তন আনতে হবে।

দেশনায়ক তারেক রহমান পরিশেশে বলেন, এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দেশ জনগণের। জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে। জনগনের ভাগ্যের উন্নয়ন আনতে হবে। ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুপ করে দেওয়া হবে। কৃষিখাতে ব্যাপক উন্নয়ন আনতে হবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের জন্য কম্পিউটার দেয়া হবে । যাতে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশের চাকরির সুযোগ করে দেওয়া হবে।
সব শেষে দেশের ভাগ্য উন্নয়নের লক্ষে ধাঁনের শীষ কে বিপুল ভোটে বিজয় আনতে হবে। এসময় তিনি দিনাজপুরের ৬টি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন।
দেশ নায়ক তারেক রহমানের আগমনে দিনাজপুর সর্বম্তরের জনসাধারণ অত্যন্ত খুশি।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন