শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

টাংগাইল-৩ঘাটাইল আসনে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্গনের দায়ে জরিমানা

গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২.০০ টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান সাহেব এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম সাহেব মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় আচরণ বিধিমালা লঙ্ঘন করে পিভিসি ফেস্টুন ব্যবহার এবং গাড়িতে ও বিভিন্ন স্থাপনায় হ্যান্ডবিল ও লিফলেট সাঁটানোর কারণে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন-কে ৪০,০০০ টাকা অর্থদণ্ড, মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর প্রতিনিধি হারুন-অর-রশিদ-কে ৩৫,০০০ টাকা অর্থদণ্ড, হাঁস প্রতীকের প্রার্থীর প্রতিনিধি আব্দুল বাছেদ-কে  ২০,০০০ টাকা অর্থদণ্ড এবং শাপলা কলি প্রতীকের প্রার্থীর প্রতিনিধি নিজাম উদ্দিন-কে ২০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।এছাড়া প্রার্থীদের প্রতিনিধিগণকে আচরণ বিধিমালা লঙ্ঘন করে সাঁটানো সকল লিফলেট, হ্যান্ডবিল ও ব্যানার দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন