রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহে কৃষকদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ময়মনসিংহ

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ মহানগর কৃষকদল।নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার ছবি অবমাননা জাতির ইতিহাসকে অবমাননার শামিল। পাশাপাশি তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি করে যারা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”সমাবেশে কৃষকদলের নেতাকর্মীরা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের অপতৎপরতা অব্যাহত থাকলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রতিবাদ সমাবেশে মহানগর কৃষকদলের সভাপতি,সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন