নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
অদ্য ইংরেজি ৯ ফেব্রুয়ারি বাদ এশা নারায়ণগঞ্জ চার আসনের ফতুল্লা থানা আওতাধীন এনায়েতনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নবীনগর খেজুর গাছ নির্বাচনী ক্যাম্পে এলাকা জনগণের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উনারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জোটপ্রার্থী হিসেবে জনাব মনির হোসাইন কাসেমী কে নমিনেশন দিয়েছেন। তাই আপনারা নবীনগর বাসি।
আগামী ১২ তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমরা আশা করছি। কারণ খেজুর গাছ আর ধানের শীষ একই। যেহেতু উনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আমরা স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। খেজুর গাছের জয় মানে আপনাদের জয়। খেজুর গাছের জয় মানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জয়। খেজুর গাছের জয় মানে তারেক রহমানের জয়।। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ মনির হোসাইন কাসেমী আপনাদেরই ঘরের ছেলে এবং এলাকার আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে সব সময় পাবেন যাতে আপনাদের পাশে থাকতে পারে তাই আগামী ১২ তারিখ আপনারা সবাই মিলে সকালবেলায় ভোট কেন্দ্রে গিয়ে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা আমরা করছি।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহির আহমেদ। বক্তব্য রাখেন বিএনপির তিন নং ওয়ার্ড সহ সভাপতি জনাব আলী আজিম। আরো উপস্থিত ছিলেন কৃষক দলের জনাব মিলন হোসেন উপস্থিত ছিলেন কৃষক দলের জনাব খোকন মিয়া। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন। থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব আল আমিন হোসেন। এ সময় এই মতবিনিময় সভায় এলাকার জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। এবং তারা বলেছেন যেহেতু বিএনপি থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক আমরা মরহুম বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা তারেক রহমানের সৈনিক। এবং আজকে যাকে বিএনপি থেকে নমিনেশন দিয়েছে উনি আমাদের এলাকার লোক তাই আমরা ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ স্বতঃস্ফূর্তভাবে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। নেতৃবৃন্দরা তাদের কথায় অনেক খুশি হয়েছেন এবং বলেন আপনাদের মনে রাখতে হবে বিগত ১৭ বছর আপনারা ভোট দিতে পারেননি। এখন সুযোগ এসেছে আপনাদের এক একটা ভোটের মূল্য অনেক তাই আমরা আশা করব কেউ যাতে ভোট থেকে বিরত না থাকেন। আপনারা মনে রাখবেন মনির হোসাইন কাসেমী নির্বাচিত হলে তিনি তার ইশতেহারে যে কথাগুলো লিখেছেন ইনশাআল্লাহ একটি কথাও নড়চড় হবে না এই ওয়াদা আমরা করে যাচ্ছি পরিশেষে সবার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: নাজমুল হক ভূইয়া
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৩ লোকালয় বার্তা