শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কান্দানিয়ায় কংশেরকুল দরবার শরীফের বার্ষিক বড় দোয়া ও মোনাজাত

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়ায় কংশেরকুল দরবার শরীফের ভক্ত ও এলাকাবাসীর উদ্যোগে ১৪ তম বার্ষিক বড় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) বিকেলে কান্দানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এতে বিপুলসংখ্যক মুসল্লীরা অংশ গ্রহণ করেন। কান্দানিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আল আমিন বিন কাসেমের সভাপতিত্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কংশেরকুল দরবার শরীফের এজাজপ্রাপ্ত পীর মাওলানা আলহাজ্ব আসাদুজ্জামান সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতারুল আলম ফারুক। এসময় তিনি উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন। বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে প্রতিশ্রুতিবদ্ধ সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কান্দানিয়া বাজার জান্নাতুল উলূম কওমী মাদরাসার সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন। এতে সহ সভাপতি ছিলেন অত্র মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আসাদুজ্জামান জাবেরী। বড় দোয়ায় দেশবরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন