
সিলেট বিভাগীয় প্রতিনিধি,মোঃমোজাম্মিল আলী
র্যাব ৯এর অভিযানে সিলেটের কানাইঘাট থেকে উচ্চ মাত্রার বিস্ফোরকের চালান উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নস্থ কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বিস্ফোরক গুলো উদ্ধার করা হয়। এসময় পলিথিন ব্যাগ থেকে র্যাব ৯- ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে। র্যাবের মিডিয়া সেল থেকে জানানো হয়, উদ্ধারকৃত পাওয়ার জেল এবং ইলেকট্রিক ডেটোনেটর গুলো উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতো।
এসময় র্যাব কাউকে খুঁজে পায়নি। উদ্ধারকৃত পাওয়ার জেল এবং ইলেকট্রিক ডেটোনেটর সমূহ নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তার পর উদ্ধারকৃত বিস্ফোরক সাধারণ ডায়রি করে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

