
মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব কার্যালয়ে শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় জরুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব ও লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ( হাতপাখা মার্কা) ময়মনসিংহ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন।বক্তব্যে তিনি বলেন শুক্রবার
বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগরে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার সাথে আমাকে জড়িয়ে যে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে তারই প্রেক্ষিতে আজকের জরুরী সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা প্রতিনিয়ত এবং অব্যাহতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকালকের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমার নাম জড়ানো হয়েছে। উক্ত ঘটনার সাথে আমার পরিবার বা আমার দলের কোন সম্পৃক্ততা নেই। উক্ত ঘটনার সাথে আমার পরিবার ও দলের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ব্যক্তিগত ও অবৈধ ব্যবসায়িক সম্পর্কের কারণে উক্ত ঘটনা সংগঠিত হয়েছে বলে আমরা জেনেছি। জামায়াত মনোনীত প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। গতকালকের ঘটনায় যে ব্যক্তি জড়িত বলে আমরা জেনেছি তার সাথে আমার পারিবারিক যে সম্পর্কের পরিচয় দেয়া হয়েছে তা সত্য নয়। ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ ও মামলা আছে। তার জের হিসেবে বেশ কয়েকবার মামলা ও হামলার মত ঘটনা ঘটেছিল এবং ভিত্তিম হাসপাতালে ভর্তি ছিল। আমি উক্ত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানাচ্ছি।
ইতোপূর্বে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ধুরধুরিয়া বাজারে আমার কর্মীর উপর হামলা এবং ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়ার মিলন বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসের সামনে ঘোড়া প্রতীকের সমর্থকেরা মব সৃষ্টি করা,
ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা এবং নির্বাচনী প্রচার গাড়িতে হামলার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে প্রতিটি ঘটনা প্রশাসনকে অবহিত করেছি এবং সোস্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদেরকে শান্ত থাকতে বলেছি। গতকালের ঘটনা তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আড়াল করার অপচেষ্টা মাত্র।
জনগন এখন দাড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ। আমরা চাই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হউক। যারা নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায় তাদের পরিকল্পিত অপপ্রয়াস জনগন ১২ তারিখ ব্যলটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ


